হ্যাকিং থেকে বাঁচতে, জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যে ভাবে

৬ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪২  
সারা বিশ্বে কয়েক বিলিয়ন ইন্টারনেট ইউজার গুগলের ইমেল পরিষেবা জিমেইল ব্যবহার করেন। কিন্তু এখন প্রায়দিনই বিভিন্ন অনলাইন জালিয়াতি বা হ্যাকিং আক্রমণের কথা সামনে আসছে। এক্ষেত্রে প্রযুক্তিবিদরা জিমেইল ইউজারদের শক্তিশালী এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করার করতে অনুরোধ করছেন। তবে ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে জিমেইলের নিজস্ব কিছু ফিচার রয়েছে, যেগুলি হয়তো আপনাদের একাংশই জানেন আবার অনেকেই জানেন না। এই সিকিউরিটি অপশনগুলির মধ্যে একটি হল ‘টু-স্টেপ ভেরিফিকেশন’। টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি সক্রিয় করবেন যেভাবে... ১. টু-স্টেপ ভেরিফিকেশন অন করতে, জিমেলের বাম দিকে নেভিগেশন প্যানেলে যান এবং সিকিউরিটি অপশনে ক্লিক করুন। ২. গুগল প্যানেলে সাইন-ইন করার পরে, টু-স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করুন এবং স্ক্রিনে প্রদত্ত পদক্ষেপগুলি অনুসরণ করুন। টু-স্টেপ ভেরিফিকেশন অন হওয়ার পর, আপনি যখনই নিজের জিমেল অ্যাকাউন্টে লগইন করবেন, তখনই আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ফোন নম্বরে একটি সিকিউরিটি কোড উপস্থিত হবে। এই কোডটি ভয়েস কল, টেক্সট মেসেজ বা গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কাছে পাঠাবে গুগল। এই কোডটি এন্টার করলে তবে জিমেলে লগইন হবে।